রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

বিদ্রোহ-পরবর্তী গুরুত্বপূর্ণ ভোটের প্রস্তুতি নিচ্ছে নেপাল

  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৪ বার পঠিত

২০০৬ সালে গৃহযুদ্ধের অবসানের পর সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের একটির জন্য বুধবার ভোটকেন্দ্র প্রস্তুত করতে শুরু করেছে নেপাল। ছয় মাস আগে দুর্নীতিবিরোধী সহিংস আন্দোলনে সরকার পতনের পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

কাঠমান্ডু থেকে এএফপি জানায়, হিমালয়ঘেরা এই প্রজাতন্ত্রে বৃহস্পতিবার নতুন সংসদ নির্বাচিত হবে। ২০২৫ সালের সেপ্টেম্বরের গণঅভ্যুত্থানের পর থেকে ৩ কোটি মানুষের দেশটি অন্তর্র্বতী সরকারের অধীনে পরিচালিত হচ্ছিল। ওই আন্দোলনে অন্তত ৭৭ জন নিহত হন।

রাজধানীর কেন্দ্রস্থলে, ইউনেসকো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কাঠমান্ডুর দরবার স্কয়ারে ভোটকেন্দ্র স্থাপনে ব্যস্ত ছিলেন নির্বাচন কর্মকর্তারা। বৃহস্পতিবার ভোরের পরপরই ভোটগ্রহণ শুরু হবে।

অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ভোটারদের ‘নির্ভয়ে’ ভোট দিতে আহ্বান জানিয়েছেন।

তুষারাবৃত দুর্গম পার্বত্য অঞ্চলে ভোটসামগ্রী পৌঁছে দিতে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। মাউন্ট এভারেস্টসহ বিশ্বের ১০টি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটি নেপালেই অবস্থিত।

তবে এবার দৃষ্টি কেন্দ্রীভূত হয়েছে রাজধানীর দক্ষিণের উষ্ণ কৃষিভিত্তিক সমতল অঞ্চলে, যেখানে প্রধান তিন প্রধানমন্ত্রিত্বপ্রত্যাশী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অতীতে যেখানে কাঠমান্ডু কেন্দ্রিক নির্বাচন বেশি গুরুত্ব পেত, এবার তা ভিন্ন চিত্র।

পূর্বাঞ্চলের তুলনামূলক শান্ত শহর ঝাপা এখন আলোচনায়। এখানে মুখোমুখি লড়াইয়ে রয়েছেন দুই প্রধান প্রতিদ্বন্দ্বী।

৭৪ বছর বয়সী মার্কসবাদী নেতা কেপি শর্মা ওলি, যিনি গত বছর প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হন এবং পুনরায় ক্ষমতায় ফিরতে চান, তার নিজ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কাঠমান্ডুর সাবেক মেয়র, ৩৫ বছর বয়সী র‌্যাপার-থেকে-রাজনীতিক হওয়া বলেন্দ্র শাহ।

সারা দেশে প্রায় ১ কোটি ৯০ লাখ ভোটার নিবন্ধিত হলেও ঝাপা-৫ আসনের প্রায় ১ লাখ ৬৩ হাজার ভোটারই নির্ধারণ করবেন ওলি আসন ধরে রাখতে পারবেন কিনা, নাকি শাহ সংসদে প্রবেশ করবেন।

‘উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা’

মধ্যপন্থী রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)’র প্রার্থী শাহ নিজেকে তরুণ নেতৃত্বাধীন রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে উপস্থাপন করেছেন। তিনি দলীয় প্রতীক ‘ঘণ্টা’ প্রতীকে ভোট দিতে ভোটারদের আহ্বান জানিয়েছেন।

ঝাপার প্রধান নির্বাচন কর্মকর্তা বিদুর কুমার কার্কি বলেন, ‘এটি একটি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা, এখানে জনপ্রিয় প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে।’ তিনি জানান, নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।

এএফপি সাংবাদিকরা দেখেছেন, ভোটগ্রহণের আগে ভোটারদের চলাচল নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ব্যারিকেড স্থাপন করছে।

প্রধানমন্ত্রিত্বের দৌড়ে আরও রয়েছেন ৪৯ বছর বয়সী গগন থাপা, যিনি দেশের প্রাচীনতম দল নেপালি কংগ্রেসের নতুন প্রধান। তিনি এএফপিকে বলেন, ঘুরেফিরে ক্ষমতায় আসা প্রবীণ নেতাদের ‘বুড়ো সংঘের’ অবসান চান তিনি।

থাপা ভারতের সীমান্তবর্তী কৃষিপ্রধান সারলাহি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নেপালের জনসংখ্যার অর্ধেকের বেশি বসবাস করেন দক্ষিণাঞ্চলের মাধেশ অঞ্চলের উর্বর তরাই সমতলে, যা হিমালয়ের তুষারগলা পানিতে সেচ পায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com