ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

ইতালিতে দশ বাংলাদেশিসহ গ্রেপ্তার ১৩

ইসমাইল হোসেন স্বপন, ইউরোপ ব্যুরো : ইতালির রাজধানী রোমের ৫ নম্বর পৌরসভায় ভুয়া কাগজপত্র দেখিয়ে অর্থের বিনিময়ে রেসিডেন্ট কার্ড করতে গিয়ে তিন ইতালীয়সহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৪ জনকে জেল দেয়া হয়েছে, ৬ জনকে করা হয়েছে গৃহবন্দী এবং তিন জনকে প্রতিদিন থানায় গিয়ে স্বাক্ষর দেওয়ার সাজা দেয়া হয়েছে।

ইতালির প্রভাবশালী সংবাদপত্র লা- রিপাবলিকা জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯ জন বাংলাদেশি রয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ রোম সিটি কর্পোরেশনের বিভিন্ন কমুনে ভুয়া কাগজপত্র দেখিয়ে রেসিডেন্ট কার্ড করে আসছিল।বাংলাদেশি এসকল দালালদের সাথে জড়িত রয়েছে তিনজন ইতালিয়ান কর্মকর্তা- যারা বিভিন্ন কমুনে আনা গ্রাফির কাজে নিয়োজিত ছিল। পত্রিকাটি জানিয়েছে যে সকল ভুয়া কাগজপত্র দিয়ে ইতালিতে বসবাসের জন্য স্টে পারমিট অথবা সৌজন্য করা হয়েছে তাও ভুয়া বলে গণ্য করা হবে। সংবাদপত্র টি বাংলাদেশি যাদের নাম প্রকাশ করেছে তারা হলেন দিদার ও আনোয়ার হোসাইন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ইতালির প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা মাহাতাব হোসেন বলেন, কাগজ পত্রের সমস্যা থাকলে তা বৈধ উপায়ে সমাধান করা যায়। দালালদের খপ্পরে পড়ে এ সকল বাংলাদেশীর কাগজপত্র ভুয়া প্রমাণিত হলে তাদেরকে দেশে ফিরে যেতে হতে পারে।তিনি সকলকে সতর্ক করে দিয়ে বলেন, কেউ যাতে দালালদের খপ্পরে পড়ে ভুয়া কাগজপত্র দিয়ে সৌজন্য নবায়ন না করেন।
রোমের কমিউনিটি ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ইতালিতে নতুন আসা প্রবাসীদের আরো সচেতন হতে হবে।তারা যাতে কোনভাবে দালালদের শরণাপন্ন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।দীর্ঘদিন যাবৎ রোমে একটি দালাল চক্র কাজ করছে বলে তিনি অভিমত প্রকাশ করে বলেন, এসব দালাল থেকে প্রবাসীদের দূরে থাকা উচিত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

ইতালিতে দশ বাংলাদেশিসহ গ্রেপ্তার ১৩

আপডেট টাইম : ০৫:২৮:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯