ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী এভারটনের মাঠে আত্মঘাতী হয়ে পয়েন্ট হারাল লিভারপুল ‘মনে হচ্ছে যাত্রাটা আজই শুরু হলো’: থিয়েটারের পদক পেয়ে পূর্ণিমা ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের আমন্ত্রণ রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ১ ডিসেম্বর নয়াপল্টনে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ করবে বিএনপি উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে নিকার কমিটি গঠন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) গঠন করা হয়েছে।  আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

নিকারের সদস্য হিসেবে রয়েছেন— স্থানীয় সরকার, অর্থ, স্বরাষ্ট্র, শিল্প ও আইনমন্ত্রী। এছাড়া জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকেও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর বাইরে জনপ্রশাসন, ভূমি, স্বরাষ্ট্র, অর্থ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, সমন্বয় ও সংস্কার, আইন ও বিচার বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পরিকল্পনা কমিশনের (ভৌত অবকাঠামো বিভাগ) সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিবকে নিকারের সদস্য করা হয়েছে।

প্রশাসনিক কাঠামোর পরিবর্তনের পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থার প্রসারেও নিকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নতুন বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা ও থানা গঠন বা স্থাপনের প্রস্তাবগুলো এই কমিটিতেই বিবেচনা করা হবে।

এ ছাড়া বিভিন্ন প্রশাসনিক এলাকার সীমানা পুনর্র্নিধারণ সংক্রান্ত যাবতীয় কার্যাবলি এই কমিটির এখতিয়ারভুক্ত থাকবে, যা স্থানীয় উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

মন্ত্রিপরিষদ বিভাগ এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে এবং কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে নিকার কমিটি গঠন

আপডেট টাইম : ০৭:৫৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬