বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, দুবাইয়েও বিস্ফোরণের শব্দ : কাতার

সাতক্ষীরা সীমান্ত থেকে ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ

  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৬ বার পঠিত

জেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৬ লাখ ২৩ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার কুশখালি, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও চান্দুরিয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে গতকাল শনিবার (৭ মার্চ ২০২৬) এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুশখালী বিওপির বিশেষ অভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার মেহগনি বাগান নামক স্থান থেকে ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপির বিশেষ অভিযানিক দল একই উপজেলার চৌরঙ্গী নামক স্থান হতে ভারতীয় নেশা জাতীয় ক্যাটাগ্রা ও মদ, মাদরা বিওপির বিশেষ অভিযানিক দল কলরোয়া উপজেলার রাজপুর মাঠ নামক স্থান হতে ভারতীয় ঔষধ জব্দ করে।

এছাড়া কাকডাঙ্গা বিওপির বিশেষ অভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী মাঠ এলাকা থেকে ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট, সিরিঞ্জ ও ঔষধ এবং চান্দুরিয়া বিওপির বিশেষ অভিযানিক দল একই উপজেলার চান্দুরিয়া মাঠ হতে ভারতীয় ঔষধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ১৬ লাখ ২৩ হাজার ৮০০ টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে: কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামালগুলো সাতক্ষীরা কাস্টম্সে জমা দেওয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com