সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে, সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না: তথ্যমন্ত্রী ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ পুলিশ ও র‌্যাবের শীর্ষ পদে বদলি জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী উত্তরা স্কয়ার ভবনে হামলা–ভাঙচুর: গুজব ও উত্তেজনায় পরিস্থিতি ঘোলাটে ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল করতে দেওয়া হবে না : সড়ক পরিবহন মন্ত্রী কুমিল্লা নগরবাসীর প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো : ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৯৬ ক্যান বিয়ার ও ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু ঈদের ছুটিতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি মাউশির নির্দেশনা

মোল্লাহাটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩ বার পঠিত

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুণরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিউলি আক্তার, পরিসংখ্যান কর্মকর্তা মো. হায়দার আলী মিয়া, মোল্লাহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, এনজিও ইনসিডিন বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা মো. মঈন খান, কমিউনিটি অর্গানাইজার সৈয়দ মারুফুল ইসলাম ও রেখা পারভীন, সাংবাদিক এস এম মিজানুর রহমান ও শফিউল আজম নিশানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার।

আলোচনা সভায় বক্তারা নারী ও কন্যাদের অধিকার সুরক্ষা, শিক্ষা, নিরাপত্তা এবং সমাজের সব ক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে পৃথকভাবে এনজিও ইনসিডিন বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলার ৫টি নারী উন্নয়ন সংস্থার অংশগ্রহণে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি এবং মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে নারী উন্নয়ন সংস্থা রংধনুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com