সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

টাঙ্গাইলে পুকুরে মিলল পাথরের প্রাচীন মূর্তি

  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২ বার পঠিত

জেলার সখীপুর উপজেলার বড় চওনা এলাকার ‘মোটের পুকুর’ থেকে পাথরের তৈরি একটি প্রাচীন মূর্তি উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার সারাদিন পুকুর সেচ দিয়ে মাছ ধরার সময় জালে হঠাৎ করে পাথরের মূর্তি উঠে আসে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।

এলাকাবাসী জানান, প্রায় এক বছর আগে ভেকু দিয়ে পুকুরটি খনন করা হয় এবং পরে সেখানে মাছ চাষ শুরু করা হয়। স্থানীয়দের ধারণা, মূর্তিগুলো প্রাগৈতিহাসিক বা প্রাচীন আমলের হতে পারে।

এই খবর উপজেলা প্রশাসনকে জানানো হলে সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা রোববার রাত ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তিনি স্থানীয়দের কাছ থেকে মূর্তিটি উদ্ধার করে উপজেলা প্রশাসনের হেফাজতে নিয়ে যান।

শামসুন্নাহার শিলা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাথরের মূর্তিটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হতে পারে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে মূর্তিটির প্রকৃত ইতিহাস জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com