সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের অনুরোধেও হরমুজ প্রণালীতে নৌজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচীর উদ্বোধনে দিনাজপুরের কাহারোলে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ‘অবিলম্বে ভুল বাণিজ্যনীতি সংশোধনের’ আহ্বান চীনের পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল সাময়িক বন্ধ ছিল রাজবাড়ীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ বাগেরহাটে স্কুলের বারান্দায় মাদক সেবন দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ

বাগেরহাটে স্কুলের বারান্দায় মাদক সেবন

  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

জেলার কচুয়া উপজেলায় স্কুলের বারান্দায় মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠেছে। বর্তমানে গুরুতর আহত ওই শিক্ষক কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে গতকাল রোববার রাতে ধোপাখালী ইউনিয়নের শিরখালি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, শিরখালি সার্বজনীন কালি মন্দিরের পেছনে সজীব সাহার চায়ের দোকানে অবস্থান করছিলেন শিরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন সাহা (৫৫)। এসময় পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের টুটুল মোল্লা (৩৬) ও জুয়েল শেখ (২৮) লাঠিসোটা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

আহত শিক্ষক ও স্থানীয়রা জানান, অভিযুক্ত টুটুল মোল্লা ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে রাতের আঁধারে ওই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় নিয়মিত গাঁজাসহ বিভিন্ন মাদক সেবন ও কেনাবেচা করে আসছিল। প্রধান শিক্ষক চিত্তরঞ্জন সাহা বিদ্যালয়ের পবিত্রতা ও শিক্ষার পরিবেশ রক্ষায় তাদের এসব অপকর্মে বাধা প্রদান করেন এবং স্কুলে মাদক সেবন নিষিদ্ধ করেন।

এতে ক্ষিপ্ত হয়ে টুটুল ও জুয়েল তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিল এবং রোববার রাতে সুযোগ বুঝে তাকে মারধর করে।

আহত শিক্ষক চিত্তরঞ্জন সাহাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষকের পরিবার জানিয়েছে, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শফিকুল ইসলাম বাসস’কে জানিয়েছেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com