সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের অনুরোধেও হরমুজ প্রণালীতে নৌজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচীর উদ্বোধনে দিনাজপুরের কাহারোলে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ‘অবিলম্বে ভুল বাণিজ্যনীতি সংশোধনের’ আহ্বান চীনের পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল সাময়িক বন্ধ ছিল রাজবাড়ীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ বাগেরহাটে স্কুলের বারান্দায় মাদক সেবন দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ

রাজবাড়ীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২ বার পঠিত

রাজবাড়ীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে জেলা প্রশাসক ঈদের পোশাক বিতরণ করেছেন।

রোববার গতকাল বিকেলে রাজবাড়ী অফিসার্স ক্লাবে এন সি টি এফ আর আয়োজিত সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।

‘এই ঈদে হাসি ফুটুক সকল শিশুর মুখে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী অফিসার্স ক্লাবে এনসিটিএফ –এর আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

পরম মমতায় শিশুদের হাতে ঈদের নতুন বস্ত্র তুলে দেয়ায় শিশুদের মাঝে দেখা দেয় এক অনাবিল আনন্দ, ওষ্ঠে ফুটে ওঠে খুশির ঝিলিক, সাথে আসা মা’দের মধ্যে জেগে ওঠে আনন্দের বন্যা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর জনাব মো. হাফিজুর রহমান এবং এনসিটিএফ-এর সদস্যগণ।

জেলা প্রশাসনের এই ধরণের কল্যাণমুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com