ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতে কেন্দ্রীয় ও আঞ্চলিক মনিটরিং সেল গঠন

দেশে জ্বালানি তেলের যথাযথ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ে ‘মনিটরিং ও কন্ট্রোল সেল’ গঠন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

বিপিসির চট্টগ্রাম কেন্দ্রীয় কন্ট্রোল সেল ছাড়াও ঢাকা, বগুড়া, খুলনা, সিলেট ও বরিশালে আঞ্চলিক কন্ট্রোল সেল গঠন করা হয়েছে।

বিপিসি সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিপিসি এবং সংশ্লিষ্ট তেল বিপণন কোম্পানিসমূহের সমন্বয়ে এ কন্ট্রোল সেলগুলো গঠন করা হয়েছে।

আঞ্চলিক কন্ট্রোল সেলগুলো প্রতিদিন সংশ্লিষ্ট অঞ্চলের ডিপোসমূহে পেট্রোলিয়াম পণ্যের মজুদ (শোর ট্যাংক ও ফ্লোটিং), সরবরাহ (ডিসপ্যাচ) ও বিক্রয় পরিস্থিতি এবং ডিজেলের খুচরা মূল্য সংক্রান্ত তথ্য কেন্দ্রীয় কন্ট্রোল সেলে পাঠাবে।

কেন্দ্রীয় কন্ট্রোল সেলের মাধ্যমে প্রস্তুতকৃত পেট্রোলিয়াম পণ্যের মজুদ প্রতিবেদন নিয়মিতভাবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর কাছে পাঠানো হবে।

এছাড়া চলমান পরিস্থিতি এবং কৃষি সেচ মৌসুমে ডিলার ও এজেন্টদের অনুকূলে ডিপো থেকে সরবরাহকৃত জ্বালানি তেলের পরিমাণ ও বিক্রয় সংক্রান্ত তথ্য আঞ্চলিক কন্ট্রোল সেল থেকে নিয়মিতভাবে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের ই-মেইল বা ফ্যাক্সের মাধ্যমে অবহিত করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি তেলের বিতরণ, মজুদ, পাচার বা ভেজাল সংক্রান্ত যেকোন তথ্য সংশ্লিষ্ট কন্ট্রোল সেলে তাৎক্ষণিকভাবে জানানো যাবে। প্রাপ্ত তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতে কেন্দ্রীয় ও আঞ্চলিক মনিটরিং সেল গঠন

আপডেট টাইম : ০৮:৩৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬