বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা প্রস্রাব পরীক্ষাতেই কিডনি রোগ নির্ণয় সম্ভব, প্রয়োজন সচেতনতা ও দ্রুত শনাক্তকরণ ‘তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ২০২৫’-কে দ্রুত আইনে রূপান্তরের দাবি কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত বিজিএমইএ প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ ব্যাংক গভর্নরের বৈঠক গরুর শিংয়ের গুঁতায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর চট্টগ্রাম বন্দরে ৬টি জাহাজ থেকে জ্বালানি খালাস শুরু, বন্দরের পথে আরও ৪ জাহাজ ১০ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৫১.৭ শতাংশ বৃদ্ধি হবিগঞ্জে মাথায় ইট পড়ে ভ্যানচালক নিহত ফ্যামিলি কার্ডের অনলাইন আবেদন শুরুর ভুয়া প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট

গরুর শিংয়ের গুঁতায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩ বার পঠিত

কোচিং করতে যাওয়ার পথে চট্টগ্রামের লোহাগাড়ায় গরুর শিংয়ের গুঁতায় সারাবন তাহুরা (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পদুয়া এস আই চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সারাবন তাহুরা উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক সোবহান গ্রামের সৌদিপ্রবাসী মাহফুজুর রহমানের মেয়ে। পদুয়া এসিএম উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল তাহুরার।

স্থানীয়রা জানান, কালো একটি ষাঁড় পদুয়া তেওয়ারিহাট বাজারে বিক্রির জন্য এনেছিলেন এক বিক্রেতা।

সড়কের পাশে সেটি বাঁধা ছিল। এসএসসি পরীক্ষার্থী সারাবন তাহুরা পাশ দিয়ে কোচিংয়ে যাওয়ার সময় হঠাৎ ষাঁড়টি দড়ি ছিঁড়ে তাকে শিং দিয়ে গুঁতা দেয়। এতে তাহুরা সড়কের পাশে বাঁশের স্তূপের ওপর গিয়ে পড়ে। এ সময় মুখে গুরুতর আঘাত পায় তাহুরা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কিশোয়ারা সাদিয়া বলেন, সারাবন তহুরা নামের এক স্কুলছাত্রীকে দুপুরে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ তার পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com