ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

ছুটির দিনেও বিপিসির ডিপো খোলা রাখার নির্দেশ

শুক্রবার ও শনিবার সরকারি ছুটির দিনগুলোতেও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) আওতাভুক্ত বিপণন কোম্পানিগুলোর ডিপো খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে এসব কোম্পানির প্রধান স্থাপনা বা ডিপোগুলো খোলা রেখে জ্বালানি তেল সরবরাহ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতির বিপিসি’র সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের চাহিদা অনুযায়ী দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে আমদানির কার্যক্রম অব্যাহত রয়েছে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে জ্বালানি তেলের পার্সেল দেশে আনা হচ্ছে।

এছাড়া, ডিলারদের সাময়িক যে প্রধান স্থাপনাগুলো রয়েছে সেখান থেকে সারাদেশের বিভিন্ন ডিপোতে নিয়মিতভাবে রেলওয়াগনের মাধ্যমে তেল পাঠানো হচ্ছে।

জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখতে রেলওয়াগনের পাশাপাশি ট্যাংকারের মাধ্যমেও সারাদেশে তেল পাঠানো হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, বিপিসির অধীনস্থ কোম্পানিগুলো হলো- ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড, পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, যমুনা অয়েল কোম্পানী লিমিটেড, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি, এলপি গ্যাস লিমিটেড, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড এবং পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

ছুটির দিনেও বিপিসির ডিপো খোলা রাখার নির্দেশ

আপডেট টাইম : ০১:০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬