শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৩ বার পঠিত

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সৈনিকদেরকে শুদ্ধ উচ্চারণে ক্বেরাত চর্চা ও সুললিত কণ্ঠে আযানে অনুপ্রাণিত করার লক্ষ্যে বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার দুপুরে পিলখানার কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও ট্রফি বিতরণ করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

এসময় বিজিবি’র সব পর্যায়ের কর্মকর্তা, সৈনিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১১ মার্চ থেকে পিলখানার বিজিবি সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে তিন দিনব্যাপী আযান ও ক্বেরাত প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। আযান প্রতিযোগিতায় চূড়ান্তপর্বে রামু সেক্টরের অধীনস্থ টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) ল্যান্স নায়েক মোহাম্মদ জাকারিয়া ১ম স্থান এবং ঢাকা সেক্টরের অধীনস্থ ঢাকা ব্যাটালিয়নের (৫ বিজিবি) সিপাহী মো. সাইফুল ইসলাম ২য় স্থান অধিকার করেন।

অপরদিকে, ক্বেরাত প্রতিযোগিতায় চূড়ান্তপর্বে শ্রীমঙ্গল সেক্টরের অধীনস্থ হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) নায়েক মো. বিলাল আহমদ ১ম স্থান এবং কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের সিপাহী মো. রাকিবুল ইসলাম ২য় স্থান অধিকার করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com