ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে নতুন উৎস অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংক ফেনীতে ব্রি-১০৯ ধানের প্রথম চাষেই বাম্পার ফলন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী ‎নারী নির্যাতন বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পিরোজপুর মহিলা পরিষদের( সংবাদ সম্মেলন) তাজমহল দেখতে গিয়ে মিথ্যা মামলায় ১৮ বছর কারাবন্দি: ২৮ দিনের প্যারোলে মুক্তিতে মায়ের বুকে ফিরলেন মোংলার বাদল ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা লক্ষ্মীপুরে আমনের ব্যাপক ফলন, দামে খুশি কৃষকরা তুরাগে আওয়ামী যুবলীগ নেতাকে গ্রেফতার

ছুটির উদ্যোগ নেয়া হবে পিতৃত্বকালীন

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘মায়ের প্রসূতিকালীন ছুটি প্রাপ্তি ঘটলেও গর্ভাবস্থায় প্রসূতিরা তাদের স্বামীদের সার্বক্ষণিক সহযোগিতা থেকে বঞ্চিত হন। অন্যদিকে পিতৃত্বকালীন সময়ে প্রতিটি পিতাও অনাগত সন্তান ও স্ত্রীর পাশে থাকতে উদগ্রীব থাকেন। এ কারণে পিতৃত্বকালীন সময়ে গর্ভে থাকা সন্তানের মায়ের পাশাপাশি পিতার জন্যও ছুটির ব্যবস্থা করার উদ্যোগ নেয়া হবে।’

‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০১৯’ উপলক্ষে মঙ্গলবার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভার আয়োজন করে ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক কাজী আ খ ম মহিউল ইসলামসহ মন্ত্রণালয়, অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা।

অনুষ্ঠানে মাতৃদুগ্ধ ক্ষেত্রে অবদান রাখায় বিভিন্ন সেক্টরের পরিচালক ও নির্বাহী পরিচালকদের পুরস্কৃত করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ

ছুটির উদ্যোগ নেয়া হবে পিতৃত্বকালীন

আপডেট টাইম : ১০:৩২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯