রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সংবিধানে সংস্কার পরিষদের অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বাসস ক্রীড়া-১ : গুলারের অসাধারণ গোলে এলচেকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ লাকসাম, মনোহরগঞ্জ ও লাকসাম পৌরসভার আয়োজনে ইফতার মাহফিল ভোটের কালি না শুকাতেই নির্বাচন পূর্বের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে মোঃ আবুল কালাম এমপি ফেনীতে বিশ্বভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা কালের সাক্ষী সুনামগঞ্জের হুরার কান্দা জামে মসজিদ, সংরক্ষণের দাবি এলাকাবাসীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক প্রাথমিকে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা: সংসদে শিক্ষামন্ত্রীর ঘোষণা বরগুনা জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স খাগড়াছড়িতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

লাকসাম, মনোহরগঞ্জ ও লাকসাম পৌরসভার আয়োজনে ইফতার মাহফিল

  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩ বার পঠিত

ভোটের কালি না শুকাতেই নির্বাচন পূর্বের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে – – মোঃ আবুল কালাম এমপি
মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) কুমিল্লা

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা , লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল ১৪ইমার্চ রোজ শনিবার বিকাল চারটায় পাশাপুর আবুল কালাম হাইস্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ভোটের দাগ না শুকাইতে আমরা নির্বাচনে পূর্বে দেওয়া প্রতিশ্রুতি গুলোবাস্তবায়ন করা শুরু করেছি।কয়েক দিন আগে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেছেন।যা আমাদের উপজেলা গুলোতে কাজ শুরু হবে। তিনি আরো বলেন আগামী দুসপ্তাহের মধ্যে খাল খনন কর্মসূচী আরম্ভ করা হবে। আমি সর্ব প্রথম মসজিদ ও মন্দিরের সংস্কারমূলক কাজ দিয়ে আমার উন্নয়ন মূলক কর্মসূচী আরম্ভ করতে চাই।তিনি বলেন, উন্নয়ন মূলক কাজে কোন চাঁদাবাজি,দখলবাজি, টেন্ডারবাজী বরদাস্ত করা হবে না। আমার নির্বাচনী এলাকায় বিচারের নামে কোন ঘুষ খাওয়া যাবে না।আমার জনগন যাতে ন্যায় বিচার পায় সে লক্ষ্যে সবাই কে কাজ করতে হবে। তিনি আরো বলেন আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা ভিন্ন একটি মডেল উপজেলা গড়তে পারবো।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাএদলের সাবেক দপ্তর সম্পাদক মোঃ সফিকুর রহমান, এ্যাডভোকেট বদিউল আলম সুজন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূইয়া দোলন, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডাঃ নুর উল্লাহ রায়হান, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব শাহ সুলতান খোকন, হেফাজত ইসলাম বাংলাদেশ লাকসাম উপজেলার সভাপতি মোঃ ইউসুফ, লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ আবুল হাশেম মানু, লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন মশু, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুল আলম বাচ্চু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা লাকসাম উপজেলার বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক ও ছাএদলের নেতৃবৃন্দ। ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ। সঞ্চালনা করেন লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com