ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

রংপুরে সার কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর এক কর্মকর্তাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমান বিষয়টি বাসস’কে নিশ্চিত করেন।

পুলিশ জানায়,গত রোববার নগরীর পান্ডারদিঘী এলাকা থেকে বিএডিসি’র উপ-সহকারী পরিচালক জিয়াউর রহমান (৪১), গুদাম শ্রমিক সর্দার আশরাফ ওরফে কাল্লু (৫৫), মমদেল হোসেন (৫২) ও লিটন কুমার রায় (৫০)-কে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেটের মাধ্যমে ডিলারদের কাছে সরকারি সার কালোবাজারিতে বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

এরআগে, গত ১৯ জানুয়ারি পরশুরাম থানার সামনে অভিযান চালিয়ে ২১৪ বস্তা সরকারি সারসহ একটি ট্রাক জব্দ এবং চালক মানিক মিয়াকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় মামলা দায়েরের পর তাকে জিজ্ঞাসাবাদ করে সার কালোবাজারি চক্রের বিষয়ে তথ্য পায় পুলিশ এবং পরে ছায়া তদন্ত শুরু করে।

তদন্তের ধারাবাহিকতায় এর আগে গত ৮ মার্চ গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

আপডেট টাইম : ১১:০৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬