ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা আসন্ন রাজিহার ইউনিয়ন পরিষদ নির্বাচন: নাসিম উদ্দিন স্বপনের মতবিনিময় সভা গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক মাহমুদ সোহেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হুমকি, নতুন করে হামলা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২

এক মাসেই সরকারের কর্মকাণ্ড জনগণের সামনে দৃশ্যমান: পানিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকার গঠন করার পর এক মাস পার হয়েছে। সরকারের সকল কর্মকাণ্ড দেশবাসীর সামনে দৃশ্যমান রয়েছে এবং সেটাই ধরে রাখা হবে।

আজ শনিবার সকালে লক্ষ্মীপুর সোনামিয়া ঈদগা মাঠে ঈদুল ফিতরের নামাজ শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে, এখন পর্যন্ত দেশের মানুষ যেভাবে সহযোগিতা করছেন ও আন্তরিকতা দেখাচ্ছেন, সেই ধারাবাহিতা থাকতে হবে। পাশাপাশি সরকারের আন্তরিকতারও অভাব নেই। সে অনুযায়ী কাজ করা হচ্ছে।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, এ দেশের জনগণ ও দেশবাসী সবাইকে নিয়ে সুন্দরভাবে যেন আগামী দিনটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি, সেটাই প্রত্যাশা করি।

তিনি আরও বলেন, সবার সহযোগিতা ও আন্তরিকতা নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা হবে।

সবাই মিলে গড়ে তুলবে নতুন বাংলাদেশ এমনটাই আশা করেন মন্ত্রী।

নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিয়ম করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, বাংলাদেশে ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, সদর উপজেলা বিএনপি’র সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক রশিদুল হাসান লিংকন।

এছাড়া জেলার সকল মসজিদে উৎসবমুখর পরিবেশে ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। তবে বৃষ্টি থাকায় বেশিরভাগ মসজিদে ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত

এক মাসেই সরকারের কর্মকাণ্ড জনগণের সামনে দৃশ্যমান: পানিসম্পদ মন্ত্রী

আপডেট টাইম : ০৮:৩৫:০২ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬