ঢাকা ১০:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ১ ডিসেম্বর নয়াপল্টনে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ করবে বিএনপি উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে : মুশফিকুর বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও লেখক ইঞ্জিনিয়ার আনিসুল হক আনসারীর জন্মদিন আজ হাম উপসর্গে ৩ জনের মৃ/ত্যু, নতুন রোগী ১,৩৪৮

যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ ও প্রচারের আহ্বান পানিসম্পদ মন্ত্রীর

সমাজে সঠিক তথ্য প্রচার ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বড়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিভ্রান্তিকর তথ্য বা গুজব সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং সত্য তথ্য প্রচারে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় স্বচ্ছতা ও সততা বজায় রাখা জরুরি। জনগণের আস্থা অর্জনে ইতিবাচক কর্মকাণ্ড ও সেবামূলক উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।

এ সময় তিনি সাধারণ মানুষকে সচেতন থাকার পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূইয়া, অ্যাডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি

যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ ও প্রচারের আহ্বান পানিসম্পদ মন্ত্রীর

আপডেট টাইম : ০৬:৩৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬