ঢাকা ১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ ও প্রচারের আহ্বান পানিসম্পদ মন্ত্রীর

সমাজে সঠিক তথ্য প্রচার ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বড়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিভ্রান্তিকর তথ্য বা গুজব সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং সত্য তথ্য প্রচারে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় স্বচ্ছতা ও সততা বজায় রাখা জরুরি। জনগণের আস্থা অর্জনে ইতিবাচক কর্মকাণ্ড ও সেবামূলক উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।

এ সময় তিনি সাধারণ মানুষকে সচেতন থাকার পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূইয়া, অ্যাডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ ও প্রচারের আহ্বান পানিসম্পদ মন্ত্রীর

আপডেট টাইম : ০৬:৩৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬