ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন? ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ বিলিয়ন ডলার’ গণমাধ্যমের ওপর সরকারি পদক্ষেপে বিরোধী দলকে পাশে চাইলেন সম্পাদকরা সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি চড়া দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

উলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে আসবাবপত্র ও চারটি গরু সহ ক্ষতিগ্রস্ত ১৫ লক্ষ টাকা

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামর উলিপুরে রান্না ঘরের আগুনে পুড়ে ছাই পাঁচটি বসতঘরের আসবাবপত্র ও চারটি গরুসহ পুরো বাড়ি । মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের জনতারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক রফিকুল ইসলাম। এলাকাবাসী জানায়, মৃত নওশের আলীর ছেলে রফিকুল ইসলাম জীবিকার তাগিদে ঢাকায় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন।
ঘটনার সময় বাড়িতে তার স্ত্রী ও পরিবারের সদস্যরা অবস্থান করছিলেন। মঙ্গলবার রাতে হঠাৎ রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের গোয়ালঘরসহ পুরো বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গোয়ালঘরে থাকা চারটি গরু, একটি রান্নাঘর, তিনটি বসতঘর ও ঘরের সব আসবাবপত্র পুড়ে যায়। এছাড়া ঘরে মজুত রাখা প্রায় ২০ মণ ধান, ৪ মণ সরিষা ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী আগুনে ভস্মীভূত হয়।
উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কে খবর দিলে  একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আজিতা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,আমরা শেষ আমাদের কি হবে,
উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

উলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে আসবাবপত্র ও চারটি গরু সহ ক্ষতিগ্রস্ত ১৫ লক্ষ টাকা

আপডেট টাইম : ০৪:২২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬