বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম বন্দরে ঈদের ছুটিতে ৫৫ হাজার কন্টেইনার হ্যান্ডলিং উলিপুরে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষে ৮জন গুরুতর আহত, থানায় অভিযোগ দায়ের নাগেশ্বরীতে বিয়ের প্রলোভন দিয়ে গণধর্ষণের অভিযোগে প্রধান আসামি গ্রেফতার গাজীপুরে স্কুলে যাওয়ার পথে গাড়িচাপায় শিক্ষিকার মৃত্যু আর্জেন্টিনা স্কোয়াড থেকে ছিটকে গেলেন মন্টিয়েল, বেলার্ডি অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল উলিপুরে গণহত্যা দিবস পালিত ব্রহ্মপুত্রের ভাঙন প্রতিরোধে ৮৫০ কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রাজবাড়ীতে গণহত্যা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

গাজীপুরে স্কুলে যাওয়ার পথে গাড়িচাপায় শিক্ষিকার মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ০ বার পঠিত

মোঃ সুলতান মাহমুদ,স্টাফ রিপোর্টার,

গাজীপুরের কালিয়াকৈরে স্কুলে যাওয়ার সময় অজ্ঞাত এক গাড়িচাপায় মাহমুদা আক্তার নামে এক সহকারী শিক্ষিকা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টায় উপজেলার টান সূত্রাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মাহমুদা আক্তার উপজেলার ঢোলসমুদ্র গ্রামের মোয়াজ্জেম হোসেনের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ওই শিক্ষিকা ২৬ শে মার্চের প্রস্তুতি নেওয়ার জন্য কালিয়াকৈর উপজলার লতিফপুর থেকে অটোরিকশা যোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লতিফপুর বাসস্ট্যান্ড দিয়ে সরকারি টান সূত্রাপর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। হঠাৎ পিছন থেকে একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়।

স্থানীয়রা এ সময় তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদটি ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মতিন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তার মৃত্যুতে উপজেলার শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের মাঝে চলছে শোকের মাতম।কালিয়াকৈর উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, এ রকম মৃত্যু আসলে মেনে নেওয়া যায়না। আমরা সবাই এ ঘটনায় মর্মাহত।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির বিষয়টি নিশ্চিত করেছেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com