বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আজ ২৬শে মার্চ: স্বাধীনতার ঘোষণা দিবসে দেশজুড়ে উৎসব ও শ্রদ্ধা বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ নেছারাবাদের নান্দুহার বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগতদের হামলায় ভাঙচুর-লুটপাট, আহত একাধিক ব্যবসায়ী স্বাধীনতা দিবসে চাঁদপুরে শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি মানুষের শ্রদ্ধা পিরোজপুর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান। স্বাধীনতা দিবস প্যারেড: রাষ্ট্রপতির অভিবাদন গ্রহণ, প্রধানমন্ত্রীর কুচকাওয়াজ পরিদর্শন উত্তরায় কিটামিন তৈরির ল্যাব জব্দ, বিদেশি ৩ নাগরিক গ্রেপ্তার ফতুল্লায় বাসচাপায় নারী নিহত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস গভীর শ্রদ্ধার সাথে উদযাপন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স স্বাধীনতা দিবসে বাংলাদেশের প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

নেছারাবাদের নান্দুহার বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগতদের হামলায় ভাঙচুর-লুটপাট, আহত একাধিক ব্যবসায়ী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩ বার পঠিত

রানা মাহমুদঃ

 

বাজার কমিটির নীরবতায় ক্ষোভে ফুঁসছেন ব্যবসায়ীরা !

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার নান্দুহার বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে চাঞ্চল্যকর ভাঙচুর ও লুটপাটের ঘটনা। আজ রাত ৭ঃ২০ মিনিট প্রবেশ করেন নাদুহার বাজারে ১ থেকে দেড় ঘন্টা এবং ভাঙচুর করে চলে যান ,অভিযোগ উঠেছে, বহিরাগত ১০০ থেকে ২০০ জনের একটি সংঘবদ্ধ দল আকস্মিকভাবে বাজারে প্রবেশ করে বিভিন্ন দোকানপাটে হামলা চালায়, ব্যাপক ভাঙচুর করে এবং মালামাল লুট করে নিয়ে যায়।স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত হয় একটি সামান্য বিষয় নিয়ে বাকবিতণ্ডা থেকে। তবে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। বহিরাগতরা দলবদ্ধ হয়ে বাজারে ঢুকে মুদির দোকান, সেলুন এবং ঔষধের ফার্মেসিসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।

হামলাকারীরা দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে মালামাল তছনছ করে এবং মূল্যবান পণ্য লুট করে নিয়ে যায়। এ সময় কয়েকজন ব্যবসায়ী ও কর্মচারী বাধা দিলে তাদের ওপর নির্মম হামলা চালানো হয়। এতে কয়েকজন গুরুতর আহত হন, যাদের মধ্যে কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার পর পুরো বাজার এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত দোষীদের গ্রেপ্তার ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

এদিকে, এমন ন্যাক্কারজনক ঘটনার পরও বাজার কমিটি ও সেক্রেটারির কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন ব্যবসায়ীরা। তারা অভিযোগ করেন, দায়িত্বশীলদের উদাসীনতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এখনো পর্যন্ত কোনো তদন্ত বা নিরাপত্তা জোরদারের উদ্যোগ চোখে পড়েনি।একাধিক ব্যবসায়ী বলেন, আমরা জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা করি। কিন্তু এই ধরনের হামলার পরও যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমাদের এখানে ব্যবসা করা অসম্ভব হয়ে পড়বে।স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। তারা দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।নান্দুহার বাজারে এ ধরনের সহিংসতা শুধু ব্যবসায়ীদের নয়, পুরো এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কঠোর পদক্ষেপই পারে পরিস্থিতি স্বাভাবিক করতে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com