ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

বিয়ে করছেন অভিনেত্রী তামান্না

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ:‘বাহুবলী’ ছবির নায়ক প্রভাষ বিয়ের ঘোষণা দিয়েছেন কয়েকদিন আগে। ‘সাহো’ সিনেমার মুক্তির পরেই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। তার বিয়ের খবর পুরনো না হতেই এই ছবির আরেক অভিনেত্রী তামান্না ভাটিয়া বিয়ের ঘোষণা দিয়েছেন।

কিছুদিন আগেই মুম্বইতে বিলাস বহুল বাংলো কিনেছেন তামান্না ভাটিয়া। এবার সেই বাড়িতে সংসার পাতার কথা ভেবেছেন তিনি। তার জন্য নাকি পাত্র খোঁজা শুরু করেছেন তার মা রজনী ভাটিয়া।
জানা গেল, এই অভিনেত্রী তার বর খোঁজার ভার ছেড়ে দিয়েছেন বাবা-মায়ের উপর। বাবা-মায়ের পছন্দেই বিয়ে করবেন তামান্না। তবে ফিল্ম ইন্ডাস্ট্রির কাউকে মালা পরাবেন না এ বিষয়ে চূড়ান্ত জানিয়েছেন নায়িকা।

একবার শোনা গিয়েছিলো এক ডাক্তারের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। তবে সেই বিষয়ে মুখ খোলেননি কখনই। শুধু এই ডাক্তার সাহেবই নন, এর আগে ২০১৩ সালে পাকিস্তানি ক্রিকেটার আব্দুল রজ্জাকের সঙ্গে নাম জড়িয়েছিল তামান্নার।

এই ক্রিকেটারের সঙ্গে গয়নার দোকানেও দেখা গিয়েছিল তামান্নাকে। সেই সময়ে রাজ্জাকের সঙ্গে তার বিয়েও হয়েছিল বলে শোনা যায়। তামান্না জানিয়েছেন, ওই গয়নার দোকানটি উদ্বোধন করতে তারা গিয়েছিলেন। সেখানেই তাদের আলাপ, বন্ধুত্ব। এর বেশি আর কিছুই নয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

বিয়ে করছেন অভিনেত্রী তামান্না

আপডেট টাইম : ০৪:০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০১৯