ঢাকা ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা পোশাকশ্রমিকদের মজুরি ২২ হাজারে শ্রমিক, ১৫ হাজার ৮০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জার্মানিতে গ্যাস লিকের ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃ/ত্যু বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরে রাশ উৎসব পটুয়াখালীতে রাশপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ এনভিডিয়ার নেতৃত্বে হুয়াংয়ের ফেরা, চাঙা এআই ও প্রযুক্তি খাতের শেয়ার

পোশাকশ্রমিকদের মজুরি ২২ হাজারে শ্রমিক, ১৫ হাজার ৮০০ টাকায় মালিকপক্ষ

নিজস্ব প্রতিবেদক: তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে বড় ব্যবধান তৈরি হয়েছে। শ্রমিকপক্ষ সর্বশেষ ২২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিলেও মালিকপক্ষ দিতে চায় ১৫ হাজার ৮০০ টাকা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে ৬ হাজার ২০০ টাকা। দীর্ঘ আট ঘণ্টা আলোচনা করেও সমঝোতায় পৌঁছাতে পারেনি নিম্নতম মজুরি বোর্ড। এ কারণে সোমবারের সভা মুলতবি করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ২টায় আবারও বৈঠকে বসবেন বোর্ডের সদস্যরা।

জানা যায়, গতকাল বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ শুরুতে ১৫ হাজার টাকা প্রস্তাব করে। এর আগে দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা প্রস্তাব করেছিল। কয়েক দফা আলোচনার পর পোশাকশিল্প মালিক ও শ্রমিকপক্ষ উভয়েই তাদের প্রস্তাব সংশোধন করে।

শ্রমিকপক্ষের সংশোধিত ন্যূনতম মজুরি প্রস্তাব ২২ হাজার টাকা এবং মালিকপক্ষের সংশোধিত প্রস্তাব ১৫ হাজার ৮০০ টাকা।
দুটি প্রস্তাব নিয়েই আলোচনা চলমান আছে। আজকের বৈঠকে উভয় পক্ষ একটি নির্দিষ্ট অঙ্কে পৌঁছাতে পারে বলে মনে করছেন বোর্ড সদস্যরা।

আজ (মঙ্গলবার) দুপুর ২টায় চতুর্থ সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড। রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিতব্য এ সভায় মালিক ও শ্রমিকপক্ষের দাখিল করা মজুরি প্রস্তাব পর্যালোচনা করে নতুন মজুরি কাঠামোর সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা হবে। সভায় দুটি বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়েছে। এগুলো হলো- গার্মেন্টস শিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দাখিল করা লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা এবং শিল্প খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা

পোশাকশ্রমিকদের মজুরি ২২ হাজারে শ্রমিক, ১৫ হাজার ৮০০ টাকায় মালিকপক্ষ

আপডেট টাইম : ০২:২৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬