রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে উচ্চপর্যায়ের সভা আজ ফরিদপুরে ‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিললো ২৮ হাজার লিটার তেল শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন মোবারক উল্লাহ মজুমদার এর করব জেয়ারত করলেন দীর্ঘ ছুটির পর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ; পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে বিশেষ নির্দেশনা “রূপালী ব্যাংক পিএলসি যশোর জোনের খেলাপী ঋণ আদায় সংক্রান্ত কর্মপরিকল্পনা সভা” শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন মোবারক উল্লাহ মজুমদার এর কবর জেয়ারত করলেন এস আই আর বিরোধী–প্রকাশ্য গণ কনভেনশন। নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর মাধবপুরে তিন পুকুরে বিষ প্রয়োগ, ৩৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

দীর্ঘ ছুটির পর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ; পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে বিশেষ নির্দেশনা

  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ০ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘ ছুটির পর আজ (রোববার) থেকে খুলছে সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এ উপলক্ষে সকাল থেকেই রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ।

শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও ছুটে গেছেন স্কুলের সামনে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদানে ক্লাসে ফিরেছে চিরচেনা পরিবেশ।

এর আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ সুন্দর ও স্বাভাবিক রাখতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের জন্য কিছু দিকনির্দেশনা দেয় সরকার।

গত ২৪ মার্চ স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে সারাদেশে শহর ও গ্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সভায় শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পরিচ্ছন্নতা রক্ষা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণে বেশ কিছু কার্যকর উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

এর মধ্যে রয়েছে, প্রতি বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা দলগতভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা; নিয়মিতভাবে বৃক্ষরোপণ করা; শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে অথবা আশেপাশে স্থানীয় বাজার বসলে তা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভার স্থানীয় প্রতিনিধিদের উদ্যোগে নিয়মিত পরিষ্কার রাখা; শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ বিকেলে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা এবং আন্তঃইউনিয়ন খেলাধুলা প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করা।

পাশাপাশি, সার্বিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় ৬ (ছয়) সদস্যবিশিষ্ট একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার।

ওই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান।

কমিটির অন্য সদস্যরা হলেন-মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক; স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী; কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com