ঢাকা ১১:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

রাজাপুরে নানা অনিয়মের অভিযোগে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে এক শিক্ষিকার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে তার অপসারণ ও বিভাগীয় ব্যবস্থার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

রবিবার (২৯ মার্চ) বেলা ১১টায় উপজেলার ১৮ নম্বর কানুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অভিযুক্ত শিক্ষিকা ফেরদৌসী খানম, যিনি বর্তমানে ওই বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে ডেপুটেশনে কর্মরত রয়েছেন।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করে বলেন, দায়িত্বে অবহেলা, স্বেচ্ছাচারিতা এবং নিয়মিত পাঠদান না করার কারণে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারা জানান, শিক্ষিকা সময়মতো বিদ্যালয়ে উপস্থিত থাকেন না এবং শ্রেণিকক্ষে যথাযথভাবে পাঠদান করেন না। এতে শিক্ষার্থীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বক্তারা আরও বলেন, “আমরা আমাদের সন্তানদের সুষ্ঠু শিক্ষার জন্য বিদ্যালয়ে পাঠাই। কিন্তু দায়িত্বহীন আচরণের কারণে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ছে। বিদ্যালয়ের সুনাম ও শিক্ষার পরিবেশ রক্ষায় দ্রুত ওই শিক্ষিকার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।”
তারা দাবি করেন, অভিযুক্ত শিক্ষিকাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি কোনো ধরনের সংশোধন না এনে আগের মতোই আচরণ করে যাচ্ছেন।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। উপজেলা শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেন বলেন, “একই ধরনের অভিযোগের কারণে তিনি পূর্বে পশ্চিম ইন্দ্রপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ডেপুটেশনে এখানে এসেছেন। যদি এখানেও একই পরিস্থিতি অব্যাহত থাকে, তবে তাকে পুনরায় আগের কর্মস্থলে ফিরিয়ে দেওয়া হবে এবং প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ ঘটনায় এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে এবং দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

রাজাপুরে নানা অনিয়মের অভিযোগে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০৩:৩৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬