মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বলেছেন প্রধানমন্ত্রী শহীদ মুগ্ধের অসুস্থ বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নৌপরিবহনের সব প্রতিষ্ঠানকে জনবান্ধব ও লাভজনক করতে মন্ত্রী-প্রতিমন্ত্রীর নির্দেশ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বিশ্বকাপের ৭২ দিন আগে কোচ বরখাস্ত করলো ঘানা আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে আজ রাত ১২ টায় উলিপুরে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মরহুম আব্দুল আজিজের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হঠাৎ সাক্ষাতে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী ইউনাইটেডের সাথে নতুন চুক্তির দ্বারপ্রান্তে ম্যাগুয়েরে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে রেকর্ড আর্থিক জরিমানা নাসিমের

বিশ্বকাপের ৭২ দিন আগে কোচ বরখাস্ত করলো ঘানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

বিশ্বকাপ শুরুর মাত্র ৭২ দিন আগে চাকরি হারালেন ঘানার কোচ অটো আদ্দো। জার্মানীর বিপক্ষে প্রীতি ম্যাচে পরাজয়ের জেরে বরখাস্ত হলেন আদ্দো।

সোমবার স্টুটগার্টে ব্ল্যাক স্টারসরা ২-১ ব্যবধানে পরাজিত হয়। শেষ মুহূর্তে ডেনিজ উনডাভের গোলে স্বাগতিকরা জয় নিশ্চিত করে।

আদ্দোর দলের এটি টানা চতুর্থ পরাজয়। এর আগে গত সপ্তাহে ঘানা অস্ট্রিয়ার কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছিল।

ঘানা ফুটবল এসোসিয়েশন (জিএফএ) বলেছে, ‘দলের জন্য অবদান রাখায় আমরা আন্তরিকভাবে অটো আদ্দোকে ধন্যবাদ জানাই এবং তাঁর ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা রইল। ব্ল্যাক স্টারসের নতুন টেকনিক্যাল পরিকল্পনা বা দিকনির্দেশনা যথাসময়ে জানানো হবে।’

২০২৪ সালের মার্চে ঘানা জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন ৫০ বছর বয়সী আদ্দো। এনিয়ে দ্বিতীয় মেয়াদে তিনি জাতীয় দলের দায়িত্ব পেয়েছিলেন। এর আগে ২০২২ সালে কাতার বিশ্বকাপসহ ঐ বছরের বেশীরভাগ সময় ঘানার অন্তর্বর্তীকালীণ কোচের দায়িত্ব পালন করেছেন আদ্দো। কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করেও নক আউট পর্বে যেতে পারেনি ঘানা।

খেলোয়াড়ী জীবনে আদ্দো ডর্টমুন্ডের হয়ে বুন্দেসলিগা শিরোপা জয় করেছেন। ২০০৬ বিশ্বকাপে তিনি ঘানা দলকে প্রতিনিধিত্ব করেছেন।

আসন্ন বিশ্বকাপে গ্রুপ-এল’এ ঘানার প্রতিপক্ষ ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও পানামা। ১৭ জুন টরেন্টোতে পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ঘানা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com