ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চলছেই উত্তর কোরিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: দুটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আজ শনিবার এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি। সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে এ নিয়ে পঞ্চমবারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পিয়ং ইয়ং। দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্র থেকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

এ খবর যদি সত্যি হয় তবে তা হবে ১১ সদস্য বিশিষ্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেস্যুলেশনের সুস্পষ্ট বরখেলাপ।

দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, শনিবার উত্তর কোরিয়ার দক্ষিণ হ্যামগিয়ং প্রদেশের হামহুং শহর থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং এগুলো জাপান সাগর বা পূর্ব সাগরে পতিত হয়। ক্ষেপণাস্ত্র দুটি শনিবার স্থানীয় সময় ভোর ৫টা ৩৪ ও ৫টা ৫০ মিনিটে নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৪৮ কিলোমিটার উচ্চতায় উঠে পূর্ব সাগরে পতিত হওয়ার আগে ৪০০ কিলোমিটার পথ পাড়ি দেয়।

এদিকে, আজ শনিবার এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি কিম জং-উনের পক্ষ থেকে একটি চিঠি পেয়েছেন। এই চিঠিকে তিনি ‘অত্যন্ত ইতিবাচক চিঠি’ হিসেবে আখ্যায়িত করে বলেন, তিন পৃষ্ঠার চিঠিটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত সুন্দর।

খুব শিগগিরই কিমের সঙ্গে আবার আলোচনায় বসারও আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প।

সূত্র : বিবিসি

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চলছেই উত্তর কোরিয়ায়

আপডেট টাইম : ১২:১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০১৯