ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আজিজ মিয়া সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : আইজিপি শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কামরাঙ্গীরচরে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচিতে ব্যাপক সাড়া মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী প্রিটোরিয়াসের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে নিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা ‘আমি’র পরিবর্তে ‘আমরা’ ধারণ করলে সমাজ আরও সুন্দর হবে: সমাজকল্যাণমন্ত্রী রাঙামাটিতে লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উদযাপিত সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই কুসাল

অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযা ফুলবাড়ীতে জরিমানা ১ লাখ টাকা

রুহুল আমিন রুকু,, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।

উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের কারণে পরিবেশ ও কৃষিজমি মারাত্মক হুমকির মুখে পড়েছে। প্রশাসনের নজরদারি থাকা সত্ত্বেও একটি অসাধু চক্র নিয়মিতভাবে এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে সম্প্রতি জেলা প্রশাসনের কঠোর অবস্থানের ফলে এসব অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে, যার অংশ হিসেবে ফুলবাড়ীতে পরিচালিত এক অভিযানে জরিমানা করা হয়েছে।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কবিরমামুদ নামক এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় এই জরিমানা করা হয়।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অনুমতি ছাড়াই মাটি কেটে বিক্রি করা হচ্ছিল, যা স্থানীয় কৃষিজমি ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে এবং ঘটনাস্থলে প্রমাণ পেয়ে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করে।
এ সময় সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয় যে, ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত থাকলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কুড়িগ্রাম জেলার সকল অবৈধ বালু উত্তোলন ও বিক্রি বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে পরিবেশ রক্ষা ও কৃষিজমি সংরক্ষণের স্বার্থে স্থানীয় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলছেন, অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে ধারাবাহিক অভিযানই পারে এ সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করতে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আজিজ মিয়া

অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযা ফুলবাড়ীতে জরিমানা ১ লাখ টাকা

আপডেট টাইম : ০৭:১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬