শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঢাবি উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের রজত জয়ন্তী উদযাপন পকেটমারের সন্দেহে জনসম্মুখে বৃদ্ধাকে ন্যাড়া করে ভিডিও ছড়ানো অভিযোগ তালায় সেচপাম্প সহ চোর আটক, জরিমানা আদায়! ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও মানবপাচর মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী তিন দিনের রিমান্ডে জগন্নাথ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জুনান চাকমা চ্যাম্পিয়ন কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত

জেলা সদরে আজ পিকআপ ভ্যান গাড়ির সাথে সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন।

আজ শনিবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুক্তারকুল এলাকার বাসিন্দা মো. রিসান (১৯) এবং দরগা এলাকার বাসিন্দা মো. আরাফাত (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে সদর উপজেলার দরগা এলাকা থেকে তিন বন্ধু রিসান, আরাফাত ও সানি মোটরসাইকেল যোগে বাংলাবাজার স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে খরুলিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান গাড়ির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে রিসান ও আরাফাতকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় আহত সানির অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিষয়টি নিশ্চিত করে রামু হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন জানান, নিহতদের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com