ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

ভারত ‘যুদ্ধের মতো পরিস্থিতি’ তৈরি করতে পারে বলে অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: কাশ্মীর থেকে বিশ্বের নজর ঘোরাতে ভারত ‘যুদ্ধের মতো পরিস্থিতি’ তৈরি করতে পারে বলে অভিযোগ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তার দাবি, পুলওয়ামায় হামলার ঘটনার পরেও এমন অবস্থা তৈরি করেছিল ভারত।

তবে এই দাবি উড়িয়ে দিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেছেন, আতঙ্ক সৃষ্টি করছে পাকিস্তানই। আন্তর্জাতিক মহল কোনও যুদ্ধ-পরিস্থিতি দেখছে না। এ সবই হলো ছলচাতুরী করে নজর ঘোরানোর চেষ্টা।
সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দেওয়াতেই ভারত তড়িঘড়ি করে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছে বলে মনে করছেন ইমরান খান। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ভারত এমন পরিস্থিতি তৈরি করতে পারে, যাতে অন্য পক্ষের ওপর দায় চাপানো যায়।

ইমরান খান বলেন, এমন পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এভাবেই দেখেছি যুদ্ধ বাধতে। আমরা সম্পর্ক স্বাভাবিক করতে চেয়েছি। কিন্তু তারা ভোটের সময়ও পুলওয়ামাকে কেন্দ্র করেই ফায়দা নিতে চেয়েছে। এখনও তারা কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বাধানোর চেষ্টা করে যাচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

ভারত ‘যুদ্ধের মতো পরিস্থিতি’ তৈরি করতে পারে বলে অভিযোগ

আপডেট টাইম : ০৩:৫১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০১৯