ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার ঝিনাইদহে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালা ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান বাগেরহাটে সাড়ম্বরে জন্মাষ্টমী পালিত রাশিয়ার আকাশসীমা নিয়ে কিয়েভের ‘অবৈধ’ সতর্কবার্তার নিন্দা মস্কোর জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারুণ্যের অদম্য শক্তিতে মেধাবী দেশ গড়তে চায় সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাশিয়ার হা/ম/লায় ইউক্রেনের এসবিইউ সদর দপ্তর ক্ষ/তিগ্র/স্ত বাগেরহাটে পানি প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ রাজবাড়ীতে আ/গুনে পাঁচটি দোকান পু/ড়ে কোটি টাকার ক্ষ/য়ক্ষ/তি

ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

ক্রীড়াই হবে সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ —এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ময়মনসিংহ জেলায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে দিনব্যাপী না না কর্মসূচি মাধ্যমে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ‘জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬।

আজ ৬ এপ্রিল সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।উক্ত র‍্যালির শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়া সংগঠনের সদস্য, উদীয়মান খেলোয়াড় এবং ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‍্যালি পরবর্তী আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো: হারুন উর রশিদ, জেলা ক্রীড়া অফিসার আল-আমিন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক এ কে এম মাহবুবুল আলম, কাবাডি কোচ মোঃ মাহবুবুল আলম রতন এবং স্কেটিং কোচ কাজী মমিনুল হুদা ফোরকান।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ দেহে সুস্থ মন। আর এই সুস্থ দেহ ও মন গঠনের শ্রেষ্ঠ মাধ্যম হলো খেলাধুলা। প্রতিযোগিতায় জয়-পরাজয় বড় কথা নয়, বড় কথা হলো অংশগ্রহণ করা এবং খেলার মানসিকতা তৈরি করা। আসুন, আমরা সবাই মাদক ও অলসতাকে ‘না’ বলি এবং খেলাধুলাকে আমাদের দৈনন্দিন জীবনের অংশ করে নেই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন

আপডেট টাইম : ০৭:১৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬