ঢাকা ০২:৩২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

 রাজশাহীর বেলপুকুর থানায় সংঘটিত চাঞ্চল্যকর আব্দুল করিম হত্যা মামলার এজাহারভুক্ত ২নং পলাতক আসামি মো. মাহাতাব আলী (৪২) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার রাতে ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাহাতাব আলী রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন ভড়ুয়াপাড়া এলাকার মৃত জয়েন উদ্দিনের ছেলে।  আজ শনিবার র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য বাসস’কে জানানো হয়।

র‌্যাব জানায়, পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আসামিদের সাথে ভুক্তভোগীর বিরোধ চলে আসছিল। গত ১১ আগস্ট দুপুরে পূর্ববিরোধের জেরে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভড়ুয়াপাড়া গ্রামের একটি রাস্তায় ভিকটিমদের ওপর অতর্কিত হামলা চালায়। প্রধান আসামি জিল্লুর রহমানের হুকুমে মো. মাহাতাব আলী তার হাতে থাকা রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে ভিকটিমের পিঠে গুরুতর আঘাত করেন। এ সময় বাধা দিতে গেলে অপর ভিকটিম আব্দুল করিমকে পেটে ধারালো ছুরি ও হাসুয়া দিয়ে আঘাত করা হয়। এতে তার নাড়ীভুঁড়ি বের হয়ে আসে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেলে আব্দুল করিম মারা যান।

এই চাঞ্চল্যকর ঘটনায় নিহতের ভাই মো. কালাম বাদী হয়ে বেলপুকুর থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা হওয়ার পর থেকেই আসামিরা দেশের বিভিন্ন প্রান্তে আত্মগোপনে ছিলেন।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, রাজশাহী এবং র‌্যাব-১০, ঢাকার একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত পৌনে আটটার দিকে ফরিদপুর কোতয়ালী থানাধীন তুলাগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি মাহাতাব আলীকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি অপরাধের সাথে সম্পৃক্ততা এবং গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়ানোর কথা স্বীকার করেছেন। তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট টাইম : ০১:২৮:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬