ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার হা/ম/লায় ইউক্রেনের এসবিইউ সদর দপ্তর ক্ষ/তিগ্র/স্ত বাগেরহাটে পানি প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ রাজবাড়ীতে আ/গুনে পাঁচটি দোকান পু/ড়ে কোটি টাকার ক্ষ/য়ক্ষ/তি শার্শায় পু/লিশের অভিযানে ২০ পিস ইয়া/বাসহ যু/বক গ্রে/প্তার মাদক ব্যবসা দ্বিমুখী সোর্সগিরি ও ষড়যন্ত্রের অভিযোগ গোদাগাড়ীর সিএনবি মোড়ের নোবেলকে ঘিরে এলাকায় আতঙ্ক হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের ‘পিআইসি’র ৭তম সভা

 জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনে ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং পরিদর্শন-পরবর্তী প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) ৭ম সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপাচার্য কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং পিআইসি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। সভায় প্রকল্পের চলমান নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি মূল্যায়ন করা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় ভূমি উন্নয়ন কাজের প্যাকেজ-১, ২, ৩, ৪ ও ৫-এর ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি প্রকল্প এলাকার সম্মুখ সীমানা প্রাচীর নির্মাণসহ মূল দু’টি প্রবেশপথ নির্মাণ কার্যক্রম এবং বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ ইসিবি’র তত্ত্বাবধানে চলমান অন্যান্য উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এছাড়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে প্রকল্প সংশ্লিষ্ট প্রয়োজনীয় সব তথ্য-উপাত্ত দ্রুত সরবরাহ নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকল্প সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় জোরদারের বিষয়েও আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. এস এম ইমরুল হাসান ও শাহীনা পারভিন, পরিকল্পনা বিভাগের এনইসি-একনেক ও সমন্বয় অনুবিভাগের উপসচিব স্নিগ্ধা তালুকদার, পরিকল্পনা কমিশনের উপ-প্রধান নাহিদ ফারজানা সিদ্দিকী ও মো. রওশন আলী, ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ-পরিচালক রোকসানা লায়লা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারী, ২৫ ইসিবি’র প্রকল্প পরিচালক লে. কর্নেল ইফতেখার আলম এবং প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রকৌশলী মো. আমিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাশিয়ার হা/ম/লায় ইউক্রেনের এসবিইউ সদর দপ্তর ক্ষ/তিগ্র/স্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের ‘পিআইসি’র ৭তম সভা

আপডেট টাইম : ০৭:৪৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬