ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইদহে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালা ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান বাগেরহাটে সাড়ম্বরে জন্মাষ্টমী পালিত রাশিয়ার আকাশসীমা নিয়ে কিয়েভের ‘অবৈধ’ সতর্কবার্তার নিন্দা মস্কোর জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারুণ্যের অদম্য শক্তিতে মেধাবী দেশ গড়তে চায় সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাশিয়ার হা/ম/লায় ইউক্রেনের এসবিইউ সদর দপ্তর ক্ষ/তিগ্র/স্ত বাগেরহাটে পানি প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ রাজবাড়ীতে আ/গুনে পাঁচটি দোকান পু/ড়ে কোটি টাকার ক্ষ/য়ক্ষ/তি শার্শায় পু/লিশের অভিযানে ২০ পিস ইয়া/বাসহ যু/বক গ্রে/প্তার

শার্শায় পু/লিশের অভিযানে ২০ পিস ইয়া/বাসহ যু/বক গ্রে/প্তার

তরিকুল ইসলামঃ
বিশেষ প্রতিনিধিঃ

যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ওবায়দুল হাসান অভি (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বামুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বামুনিয়া গ্রামের বিশ্বাসপাড়ায় মোঃ ওবায়দুল হাসান অভির বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারের পর তার হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ওবায়দুল হাসান অভি শার্শা উপজেলার বামুনিয়া (বিশ্বাসপাড়া) এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ এনামুল হক।

এ ঘটনায় শার্শা থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। মামলার পর শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি শামিনুল হক যা বললেন

শার্শা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক বলেন, “মাদকের বিরুদ্ধে শার্শা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শার্শাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এই অভিযান আরও জোরদার করা হবে।”

তিনি মাদক নির্মূলে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন এবং মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালা

শার্শায় পু/লিশের অভিযানে ২০ পিস ইয়া/বাসহ যু/বক গ্রে/প্তার

আপডেট টাইম : ১১:২৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬