বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
৭ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২৯.৫ শতাংশ বৃদ্ধি ত্রিশালে আলামিন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড পহেলা বৈশাখে ঢাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার দেশের ক্রিকেটের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি তামিমের উলিপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে দক্ষ জনশক্তি গড়তে এসিসিএ’র সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্মাক্ষরিত সংসদে সাউন্ড সিস্টেমে অনিয়মের অভিযোগ, ব্যবস্থা নেয়া হবে : চিফ হুইপ দিনাজপুর বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের দরগাঁজল গ্রামের বদলগাছীতে শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধে পুলিশের মতবিনিময় সূর্যসেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হৃদয় চ্যাম্পিয়ন

পিরোজপুরে পানি সংকটের সমাধান চেয়ে পৌরবাসীর পৌরসভা ঘেরাও, অবস্থান কর্মসূচি পালন

  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পঠিত

‎‎জাকির হোসেন, পিরোজপুরঃ

 

 

‎পিরোজপুরে দীর্ঘদিন ধরে তীব্র সুপেয় পানি সংকটের স্থায়ী সমাধানের দাবিতে পৌরসভা ঘেরাও এবং অবস্থান কর্মসূচি পালন করেছে পৌরবাসী। বুধবার (০৮ এপ্রিল) বেলা ১১টায় পিরোজপুর পৌরসভার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার বিভিন্ন এলাকার ভুক্তভোগী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

‎এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পিরোজপুর পৌর এলাকায় সুপেয় পানির চরম সংকট বিরাজ করছে। অনেক এলাকায় নিয়মিত পানি সরবরাহ না থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে গ্রীষ্ম মৌসুমে এ সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।

‎তারা আরো অভিযোগ করেন, পৌরসভার যে প্রশাসক রয়েছে বিষয়টি বারবার তার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তারা রাস্তায় নেমে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।

 

বক্তারা পৌরসভার দুর্নীতির সমালোচনা করে বলেন এক নম্বর পৌরসভা হওয়া সত্বেও এখানে পানির সংকট থাকবে তা মেনে নেওয়া যায় না পৌরসভার কর্মকর্তাদের চরম অবহেলাই এর জন্য দায়ী।

‎বক্তারা দ্রুত সময়ের মধ্যে পানি সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ, পানির লাইনের সংস্কার এবং নিরবচ্ছিন্ন সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন।

‎উল্লেখ্য, পিরোজপুর পৌর এলাকায় পানি সংকট একটি দীর্ঘদিনের সমস্যা হিসেবে দেখা দিয়েছে, যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com