বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কামাল উদ্দিন মজুমদার সুকেশ চন্দ্রশেখরের জামিন, আলোচনায় আবারও জ্যাকুলিনের সঙ্গে সম্পর্ক পদ্মা সেতুর উভয় প্রান্তে ইটিসি রেজিস্ট্রেশন শুরু উলিপুরে অবৈধ ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় কৃষকদের সর্বনাশ এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণে ঢাকা শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা ​কালিয়াকৈরকে‘মডেল পৌরসভা’গড়তে চান বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন ঈশ্বরগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১ পিরোজপুরে পানি সংকটের সমাধান চেয়ে পৌরবাসীর পৌরসভা ঘেরাও, অবস্থান কর্মসূচি পালন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের আদেশ জামায়াতের নারীকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদ, মামলা প্রত্যাহারের দাবি

​কালিয়াকৈরকে‘মডেল পৌরসভা’গড়তে চান বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন

  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২ বার পঠিত

মোঃ আবু হাসান আকন্দ,​নিজস্ব প্রতিবেদক,
​আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন। নির্বাচিত হলে কালিয়াকৈরকে একটি আধুনিক, পরিকল্পিত ও নিরাপদ ‘মডেল পৌরসভা’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন এই বিএনপি নেতা।

​সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে জসীম উদ্দিন তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, “পৌরবাসীর প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে আমি কাজ করতে চাই। বিশেষ করে জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে একটি পরিচ্ছন্ন শহর উপহার দেওয়াই আমার লক্ষ্য।”

​নির্বাচিত হলে তাঁর অগ্রাধিকার তালিকায় থাকা বিষয়গুলো হলো:
​সরকারি প্রতিষ্ঠানের ওপর চাপ কমাতে ছাত্র-ছাত্রীদের জন্য মানসম্মত নতুন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা। সড়কের অবৈধ টার্মিনাল উচ্ছেদ, হকারদের পুনর্বাসন এবং ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের জন্য ওয়াকওয়ে নিশ্চিত করা। মা ও শিশুদের টিকাদান কেন্দ্র স্থাপন এবং বিনোদনের জন্য আধুনিক পার্ক ও কমিউনিটি সেন্টার নির্মাণ। কিশোর ও যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে প্রাতিষ্ঠানিক সাংস্কৃতিক চর্চা এবং খেলাধুলার সুযোগ সৃষ্টি করা। ট্রেড লাইসেন্স প্রাপ্তি সহজ করা এবং দীর্ঘমেয়াদী বাণিজ্য মেলার নামে জনভোগান্তি বন্ধ করা।

​বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এই মনোনয়ন প্রত্যাশী বর্তমানে গাজীপুর জেলা সড়ক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। শহীদ জিয়ার আদর্শ এবং তারেক রহমানের নেতৃত্বে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার করে জসীম উদ্দিন বলেন, “আমি ব্যক্তিগত উন্নয়নের জন্য নয়, বরং পৌরবাসীর নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করতে চাই। একটি দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত আধুনিক নগরী গড়তে আমি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।” ​নির্বাচন ঘিরে তিনি এখন নিয়মিত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং আধুনিক ও ‘স্মার্ট’ পৌরসভা বিনির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com