শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
‎উত্তরা পূর্ব থানায় কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত ‎নৈতিক সমাজ গঠনে কুরআনের জ্ঞান অপরিহার্য — ড. রেজাউল করিম বিশ্বকাপের আগে দল নির্বাচনে ধারাবাহিকতার ওপর জোর দিয়েছেন বাশার অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ হবে ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতিষ্ঠান: ক্রীড়া প্রতিমন্ত্রী কোলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত স্ক্রিনিং জরুরি: চসিক মেয়র নাসিককে মাদকমুক্ত আধুনিক নগরীতে রূপান্তর করা হবে : সাখাওয়াত হোসেন খান খাগড়াছড়িতে আগুনে পুড়ে ছাই ৯ দোকান রাজধানীতে ৭০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় হাতিয়ায় ৬ হাজার ৮১৫ লিটার অবৈধ জ্বালানি তেলসহ আটক ৪ ধূমপান যেভাবে আপনার হার্ট ড্যামেজ করে দেয়

খাগড়াছড়িতে আগুনে পুড়ে ছাই ৯ দোকান

  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত

জেলার দীঘিনালা উপজেলায় আগুনে পুড়ে গেছে ৯টি দোকান| গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের পাবলাখালী শান্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে|

স্থানীয়রা জানান, আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ততক্ষণে আগুন ভয়াবহ আকার ধারণ করে| খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন| তবে এর আগেই ৯টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়|

দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পঙ্কজ কুমার বড়ুয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়| প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ˆবদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে| এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে|

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী উৎপল দেওয়ান বলেন, ‘ˆবসাবি, বিজু ও পহেলা ˆবশাখ উপলক্ষে আমার কাপড়ের দোকানে প্রায় দেড় লাখ টাকার নতুন মালামাল তুলেছিলাম| রাতে দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পর আগুন লাগার খবর পেয়ে এসে দেখি আমার দোকান সম্পূর্ণ পুড়ে গেছে| এতে আমার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে|’

চা ও ফটোকপি দোকানদার সুরেশ চাকমা বলেন, আমি সকালে খবর পেয়ে এসে দেখি আমার দোকানের কিছুই অবশিষ্ট নেই| সব পুড়ে গেছে|

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন| তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, বর্তমানে শুকনো মৌসুম চলছে| তাই সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে| ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে|

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com