ঢাকা ১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ ময়মনসিংহে আয়কর ভ্যাট সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি

জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

মো. নাঈম হাসান ঈমন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল গ্রামে ‘বিশ্বাস ভবন’ নামের বসতবাড়ি দখল, জমি-সংক্রান্ত জালিয়াতি এবং বাড়ির মালামাল ও ধর্মীয় মূর্তি ফেরত না পাওয়ার অভিযোগ করেছেন সুনিল বিশ্বাস (কুটি) নামে এক ব্যক্তি। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং পরিবারের নিরাপত্তা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুনিল বিশ্বাস এসব অভিযোগ তুলে ধরেন। এ সময় তিনি তাঁর দাবির পক্ষে বিভিন্ন কাগজপত্র ও প্রমাণ সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন বলে জানান।

লিখিত বক্তব্যে সুনিল বিশ্বাস বলেন, নাচনমহল গ্রামের ‘বিশ্বাস ভবন’ দীর্ঘদিন ধরে তাঁর বসতবাড়ি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রায় ৪২ বছর ধরে তিনি সেখানে বসবাস করছেন। বাড়ির সামনের অংশে দোকান পরিচালনা করে তিনি জীবিকা নির্বাহ করেন। তাঁর দাবি, বাড়িটি কোনো পরিত্যক্ত স্থাপনা নয়; এটি তাঁর নিজ বসতবাড়ি।

সুনিলের অভিযোগ, স্থানীয় কয়েকজনের সহযোগিতায় একপর্যায়ে তাঁর বসতবাড়ি জোরপূর্বক দখল করা হয়। পরে বিষয়টি প্রকাশ্যে আসার পর নলছিটি থানা পুলিশের সহযোগিতায় তিনি বাড়িটি ফিরে পান। তবে বাড়িতে থাকা বিভিন্ন মালামাল এবং ঠাকুরের আসনে থাকা রাধা-কৃষ্ণের যুগল মূর্তি এখনো ফেরত পাননি বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি উজ্জল নারায়ণ চ্যাটার্জির বিরুদ্ধে জমি-সংক্রান্ত জালিয়াতির অভিযোগও করেন। সুনিলের দাবি, বিভিন্ন এলাকা থেকে ভুয়া ওয়ারিশ সনদ সংগ্রহ এবং জাল দলিলের মাধ্যমে জমি বিক্রির ঘটনায় উজ্জল নারায়ণ চ্যাটার্জি জড়িত। এ বিষয়ে তাঁর কাছে থাকা বিভিন্ন কাগজপত্র সাংবাদিকদের দেখান তিনি।

তিনি আরও অভিযোগ করেন, নাচনমহল ও রানাপাশা ইউনিয়ন পরিষদের কোনো চৌকিদারের স্বাক্ষর তাঁর কথিত ওয়ারিশ সনদে নেই। তাঁর দাবি, জালিয়াতির মাধ্যমে এসব সনদ তৈরি করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে উজ্জল নারায়ণ চ্যাটার্জি ও সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সুনিল বিশ্বাস বলেন, গত ৩১ আগস্ট উজ্জল নারায়ণ চ্যাটার্জি রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে তাঁর বিরুদ্ধে সম্পদ জালিয়াতির মাধ্যমে নেওয়ার অভিযোগ করেন। তবে ওই অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন সুনিল।

এ ঘটনায় তিনি ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন বলেও সংবাদ সম্মেলনে জানান। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, মামলাটির সিআর নম্বর ৪১৩/২০২৬ (নলঃ)। মামলায় আয়নাল হক, মনির মুন্সি, মস্তফা হাং ও দুলাল তালুকদারসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে বলে জানান তিনি।

সুনিল বিশ্বাসের দাবি, উজ্জল নারায়ণ চ্যাটার্জি ও আয়নাল হকের নেতৃত্বাধীন একটি চক্রের কারণে তিনি ছাড়াও এলাকার আরও অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি মাঠপর্যায়ে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তিনি বলেন, বসতভিটা ফিরে পেলেও এখনো তিনি ন্যায়বিচার পাননি। পাশাপাশি তিনি ও তাঁর পরিবারের সদস্যরা হুমকির মধ্যে রয়েছেন বলেও অভিযোগ করেন। পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎

জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ১১:৩৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬