ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

পিরোজপুরে ২টি ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা

জেলার সদর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ২টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে।

জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রোববার দুপুরে পরিচালিত অভিযানে হুলারহাট এলাকায় অবস্থিত রাহি ব্রিকসের বিরুদ্ধে ইট পোড়ানোর কাজে অবৈধভাবে জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া পরিবেশের ক্ষতি রোধে ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটার আগুন নিভিয়ে দেয়া হয়।

অভিযানকালে একই উপজেলার আরেকটি প্রতিষ্ঠান মেসার্স অভি ব্রিকসকে প্রয়োজনীয় লাইসেন্স ও ছাড়পত্র ছাড়াই ইটভাটা স্থাপনের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০১৩ এর ৫(১), ৫(২) এবং ১৫(১) ধারা অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আল আসিফ ও ফারদীন মনীর অর্ণব।

এসময় পিরোজপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নিখিল চন্দ্র ঢালী, ফায়ার সার্ভিস ও পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আল আসিফ বাসস’কে জানান, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। এ ধরনের আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

পিরোজপুরে ২টি ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ১২:৩০:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬