ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা মিয়ানমারে পাচারের সময় ৪১০ বস্তা ইউরিয়া সার জব্দ

ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ

নীলফামারী:
রবিবার সকাল ১১টার দিকে ডোমারের হরিনচড়া এলাকায় বাবার বসতবাড়ি থেকে দুই সন্তানের জননী সালমার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।

সালমার পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বামীর সংসারে অশান্তি ও অবহেলার কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন। তবে ঘটনার তদন্তে গিয়ে ভিন্ন তথ্য উঠে এসেছে।

সালমার স্বামীর বাড়ি নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ১নং ওয়ার্ডে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সালমা ও প্রতিবেশী নুর নবীর মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিল বলে এলাকায় গুঞ্জন রয়েছে। এ বিষয়টি ঘিরে তাদের সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকত।

সালমার স্বামী আনোয়ার বলেন, “আমার স্ত্রী দীর্ঘদিন ধরে পরকীয়ায় জড়িত ছিল। এ নিয়ে আমাদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হতো। আমি ও আমার পরিবারের সদস্যরা তাকে বুঝানোর চেষ্টা করেছি, কিন্তু নুর নবী তাকে ছাড়েননি। আমার স্ত্রীর মৃত্যুর জন্য নুর নবীকেই দায়ী মনে করি।”

সালমার ছেলে আলিফ (১৬) জানায়, “আমার মায়ের সঙ্গে নুর নবীর সম্পর্ক ছিল। আমার মায়ের মৃত্যুর জন্য সে দায়ী হতে পারে।”

এদিকে আনোয়ারের বড় ভাই বলেন, “পরকীয়ার কারণেই একটি সাজানো সংসার ধ্বংসের পথে। এ ধরনের ঘটনা ঠেকাতে কঠোর শাস্তি প্রয়োজন।”

ঘটনার পর থেকেই নুর নবী পলাতক রয়েছেন। তার দোকান বন্ধ এবং মোবাইল ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না।

তবে নুর নবীর পরিবার এসব অভিযোগ অস্বীকার করে জানায়, “এই অপমৃত্যুকে ভিন্নখাতে নিতে নুর নবীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। তার সঙ্গে সালমার কোনো সম্পর্ক ছিল না।”

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ

আপডেট টাইম : ০১:২৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬