ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

নিহত আরমানের পরিবারকে সান্ত্বনা দিতে সরজমিনে এমপি কামরুল

আমির হোসাইন স্টাফ রিপোর্টারঃ

মাটি চাপায় নিহত আরমান মিয়ার শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে ছুটে গেছেন সুনামগঞ্জ-১আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।(১৩ এপ্রিল)সোমবার বিকালে মধ্যনগর উপজেলার শালীয়ানী গ্রামের নিজ বাড়িতে গিয়ে নিহত আরমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আরমানের কবর জিয়ারত করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

তবে একমাত্র ছেলেকে হারানোর শোকে ভেঙে পড়া এই পিতা চানপর মিয়া ছেলের জন্য সবার কাছে দোয়া চাইতে গিয়ে এমপির সামনেই আবারও জ্ঞান হারিয়ে ফেলেন,যা মূহূর্তেই উপস্থিত সবার মধ্যে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি করে।

এ সময় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল তার ব্যক্তিগত তহবিল থেকে আরমানের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন। তিনি স্থানীয় নেতাকর্মীদের নিহতের পরিবারের নিয়মিত খোঁজখবর রাখার নির্দেশ দেন।

এছাড়াও, হাওর রক্ষা বাঁধের যে স্থানে মাটিধসে আরমান প্রাণ হারান সেখানে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে একটি স্লুইসগেট নির্মাণ করে সেটি আরমানের নামে নামকরণের প্রতিশ্রুতি দেন কামরুজ্জামান কামরুল।

উল্লেখ্য, গত রবিবার সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গুড়াডুবা হাওরের ৮ নম্বর উপ-প্রকল্পের শৌলডুয়ারী বাঁধ কাটতে গিয়ে মাটির নিচে চাপা পড়ে শালীয়ানী গ্রামের চানপর মিয়ার একমাত্র ছেলে আরমান মিয়া(২০)মর্মান্তিকভাবে নিহত হন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

নিহত আরমানের পরিবারকে সান্ত্বনা দিতে সরজমিনে এমপি কামরুল

আপডেট টাইম : ১০:১৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬