ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে পড়ে ৭ শ্রমিকের মৃত্যু

জেলার দাউদকান্দি উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ছয় জন। নিহতরা  সবাই দিনাজপুর জেলার বাসিন্দা এবং পেশায় দিনমজুর ছিলেন।

গতরাত প্রায় সোয়া ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় তাসফিন পাম্পের বিপরীতে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দিনাজপুর থেকে চালবোঝাই একটি ট্রাকে করে ১৩ জন শ্রমিক চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের ওপর থাকা যাত্রীরা নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাত জন নিহত হন এবং আহত হন আরও ছয় জন।

নিহতরা হলেন,দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার খালিবপুর এলাকার আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০) ও সালেক (৪৫), বিরামপুর উপজেলার ভাইঘর এলাকার সুমন (২১), বিষ্ণু (৩৫), মজিরুল ইসলামের পুত্র আবু হোসেন (৩০) এবং রাকিবুল্লাহর পুত্র আব্দুর রশিদ (৫৫)।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. এরশাদ হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকের নিচ থেকে সাতটি মরদেহ উদ্ধার করে এবং আহত ছয় জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নয়ন দে বলেন, আহতদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে পড়ে ৭ শ্রমিকের মৃত্যু

আপডেট টাইম : ১১:৫৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬