বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পঠিত

জেলার  মহেশপুর উপজেলায় বজ্রপাতে রোজিনা খাতুন (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের বাথানগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রোজিনা খাতুন ওই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানায়, দুপুরে নিজ বাড়িতে গৃহস্থালির কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, বজ্রপাতে গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com