শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রৌমারীতে সীমান্তে ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস পালিত ঝালকাঠিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ যশোরের শার্শা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে তহশিলদারে্র বিরুদ্ধে ঘুষ লেনদেন ও অনিয়মের অভিযোগ কুড়িগ্রাম সীমান্ত পৃথক পৃথক অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ। বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম মাদারীপুরে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত : পররাষ্ট্রমন্ত্রী হরমুজের জন্য ‘প্রতিরক্ষামূলক’ বাহিনীর নেতৃত্ব দেবে ফ্রান্স ও যুক্তরাজ্য

নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি উপজেলায় অসহায় নারীদের স্বাবলম্বী করে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা কার্যক্রম জোরদারের লক্ষ্যে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও মন্দিরে বাদ্যযন্ত্র বিতরণ করা হয়েছে।শনিবার (১৮ এপ্রিল) দুপুরে নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিষদের উন্নয়ন ও রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। তিনি বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ সেগুফতা মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজবী আহমেদ সবুজ, উপজেলা এলজিইডি কর্মকর্তা আজিজুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার আজিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার, বীর মুক্তিযোদ্ধা রফিক মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল খান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্নাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মন্দিরে ৪ সেট বাদ্যযন্ত্র, বিভিন্ন বিদ্যালয়ে ১৫ সেট খেলাধুলার সামগ্রী এবং ৩৩ জন অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে নারীর ক্ষমতায়ন ও শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com