শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তরমুজের আইসক্রিম রেসিপি দিনাজপুরের হিলিতে বীর মুক্তিযোদ্ধার হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন রৌমারীতে সীমান্তে ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস পালিত ঝালকাঠিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ যশোরের শার্শা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে তহশিলদারে্র বিরুদ্ধে ঘুষ লেনদেন ও অনিয়মের অভিযোগ কুড়িগ্রাম সীমান্ত পৃথক পৃথক অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ। বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম মাদারীপুরে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরের হিলিতে বীর মুক্তিযোদ্ধার হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২ বার পঠিত

হিলি(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হকের(৮২) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলার বৈগ্রাম গ্রামে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন করা হয়।

এর আগে বৈগ্রাম নিজ গ্রামে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহলে হাদিস ঈদগাহ ময়দানে তাকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। পরে পুষ্পস্তবক অর্পণ করাসহ গভীর শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

এসময় সেখানে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আহবায়ক বীর মক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক কে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন। পরে সেখানে জানাজা অনুষ্ঠিত হয়।

মরহুম আব্দুল হক হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রাম গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন বিভিন্ন রোগে অসুস্থ থাকার পরে গতকাল শুক্রবার বিকাল আনুমানিক ৫ঃ৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা বলেন, বীর মুক্তিযোদ্ধের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করেছি। আমরা সবময় তাঁদের সম্মান করি। দোয়া করি মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক কে আল্লাহ বেহেশত নসিব করুন! এবং উপজেলা প্রশাসন তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। আমরা অবশ্যই তাঁর পরিবারের সদস্যদের প্রতি খেয়াল রাখবো ইনশাআল্লাহ!

জানাজা নামাজে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন,সাবেক কমান্ডার লিয়াকত আলী, উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম, ইউপি সদস্য মশিউর রহমান বকুল, হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফ,স্থানীয় ও মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৫ মেয়ে ও দুই ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। প্রথম স্ত্রী মৃত বরণ করেন এবং তার কোন সন্তান নেই। দ্বিতীয় ও তৃতীয় স্ত্রী জীবিত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com