ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ ময়মনসিংহে আয়কর ভ্যাট সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক

দৌলতদিয়া নৌপুলিশ পাটুরিয়া ঘাটে ‘শাহপরান’ ফেরি থেকে ৪ জন পেশাদার ছিনতাইকারী জুয়াড়িকে সরঞ্জামসহ আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য।

দৌলতদিয়া নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ পথে মাঝে মধ্যেই ফেরিতে জুয়া খেলার নামে সংঘবদ্ধ একটি ছিনতাইকারী দল নানা কৌশলে যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা ছিনতাই করে ফেরির সাথে বেঁধে রাখা নৌকা নিয়ে পালিয়ে যায়।

এ অভিযোগের ভিত্তিতে নৌ পুলিশের একটি দল গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) ভোর রাতে শাহপরান ফেরিতে গোপন অবস্থান নেয়। পরে জুয়াড়িরা জুয়া খেলার প্রস্তুতি নিলে নৌ পুলিশ অতর্কিত হানা দেয়। এসময় নৌ পুলিশ ৪ জনকে আটক করে। দুইজন পালিয়ে যায়।

আটককৃতরা হলেন, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেঘরি গ্রামের মৃত হাসমত আলীর পুত্র মো. আকাশ(২৩), একই গ্রামের মো. আবুল কালাম মুন্সির পুত্র মো. রাসেল মুন্সি ও মৃত ওয়াহেদ ফকিরের পুত্র জহির (জহু) ফকির এবং রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার বাহিরচর দৌলতদিয়ার বাসিন্দা মৃত ওয়াহেদ ফকিরের পুত্র মো. বাবু ফকির।

আসামিদের বিরুদ্ধে নৌ পুলিশ বাদী হয়ে জুয়া আইনে মানিকগঞ্জ জেলার শিবালয় থানায় নিয়মিত মামলা দায়ের করেছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, মো. আকাশের বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতি, জুয়া আইনসহ ৪ টি মামলা বিচারাধীন রয়েছে। মো. রাসেল মুন্সির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে ( দ্রুত বিচার), বিশেষ ক্ষমতা আইনসহ ৩ টি মামলা বিচারাধীন রয়েছে। জহির ফকিরের বিরুদ্ধে অস্ত্র আইন, চুরি, ডাকাতির প্রস্তুতি, জুয়া আইনসহ ১০ টি মামলা আদালতে বিচারাধীন এবং মো. বাবু ফকিরের বিরুদ্ধে ২ টি ডাকাতির প্রস্তুতি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী

শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক

আপডেট টাইম : ১১:০৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬