রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর এসএসসি/সমমান পরীক্ষা ২০২৬ কক্ষ পরিদর্শকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা” রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পিরোজপুর শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টাকালে গৃহকর্তা ও ডাকাত দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের একজন নিহত আহত ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত আরএমপির জনবান্ধব পুলিশিংয়ের নতুন দৃষ্টান্ত “ ওসি আবুল কালাম আজাদ” নলছিটি হদুয়া আইডিয়াল একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে পাটপণ্যের উৎকর্ষতা নিয়ে কর্মশালা শুরু সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার শিশুকে হামের টিকা দেয়া হবে ঝালকাঠিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ‎‎ সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটাবেজ তৈরি হচ্ছে : তথ্যমন্ত্রী

রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন

  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৯ বার পঠিত

মো. মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।

আসন্ন উপজলা নির্বাচনে নারায়ণগঞ্জ জোলার রূপগঞ্জ উপজেলায় আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী গনসংযোগ ও পথসভা করেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন।

শনিবার সন্ধ্যার পর রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কলিঙ্গা বাজারের ব্যবসায়ী, সাধারণ জনগন ও পথচারীদের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে, আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশার মাধ্যমে নির্বাচনী গনসংযোগ ও পথসভা করেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।

পথসভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন আমাদের প্রতিনিধির প্রশ্নের জবাবে বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে রূপগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আমাকে ২০১৪ সালের ন্যায় আবারও চেয়ারম্যান হিসাবে মনোনয়ন দিবে বলে আমি আশাবাদী। আমার নির্বাচনী এলাকার জনগন যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে এ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবো। এখান থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ দূর করবো। সাধারণ শ্রমিকরা যেন নির্ভয়ে বসবাস করতে পারে তার ব্যবস্থা করবো। কমিটি করার মাধ্যমে এ উপজেলার সকল ক্লিনিকে যেন ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী সবসময় থাকে তার ব্যবস্থা করবো। শিক্ষার মান উন্নয়নে কাজ করবো (ইনশাআল্লাহ)।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড: হেলাল উদ্দিন, সহ-সভাপতি ও দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. বেলায়েত আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সবুজ মিয়া, সাংগঠনিক সম্পাদক সফিক ভূইয়া, স্থানীয় মসজিদ কমিটির সভাপতি ও বিএনপি নেতা নজরুল ইসলাম কাজল, গাজীপুর জেলা আঞ্জুমানে রহমানীয়া মইনীয়া মাইজভান্ডারীয়া সাংগঠনিক সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন ও কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক গোলাম রসুল সুমন সহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com