ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি চড়া দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক বাগআঁচড়ায় ইয়াবাসহ একজন আ/টক পটুয়াখালী ভার্সিটিতে, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্ত স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জের ডাবর এলাকায় রক্তের প্রয়োজনে দিন-রাত মানুষের পাশে ছুটে চলা উজ্জ্বল হোসেন সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত

পঞ্চগড়ে হাম-রুবেলা ক্যাম্পেইনে টিকা দেয়া হবে এক লাখ ৩৬ হাজার শিশুকে

পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলায় সোমবার থেকে শুরু হওয়া হাম-রুবেলা ক্যাম্পেইনে এক লাখ ৩৬ হাজার ৫২৭ জন শিশুকে টিকা দেয়া হবে। জেলার পাঁচ উপজেলা ও তিনটি পৌরসভায় এক হাজার ১০৯টি কেন্দ্রের মাধ্যমে এই টিকা প্রদান করা হবে। এসব কেন্দ্রে কাজ করবে ১৪৩ জন টিকাদান কর্মী। লক্ষ্যমাত্রা অনুযায়ী কোন শিশু যেন বাদ না পড়ে সেজন্য ২৬৪টি অতিরিক্ত টিম কাজ করবে এই ক্যাম্পেইনে। রোববার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান। প্রেস ব্রিফিং এ হাম-রুবেলা রোগের প্রাদূর্ভাব ও এর করণীয় সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সাদমান সাকিব।
ব্রিফিং’এ সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, হাম একটি ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ। এই রোগ সাধারণত একজন আক্রান্ত রোগির সংস্পর্শে আসা অন্যদের মধ্যে হাঁচি ও কাশির মাধ্যমে অতিদ্রুত ছড়ায়। শিশু ছাড়াও যে কোন বয়সে হাম হতে পারে। তবে শিশুদের মাঝেই এর প্রকোপ,  জটিলতা ও মৃত্যু বেশি দেখা যায়। জটিলতাগুলোর মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, এককেফেলাইটিস, অন্ধত্ব, বধিরতা ইত্যাদি অন্যতম। এই রোগ এর এর জটিলতার হাত থেকে বাঁচার সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে সঠিক সময়ে শিশুকে হামের টিকা দিয়ে সুরক্ষিত করা। পঞ্চগড় জেলায় এই ক্যাম্পেইন সফল করার জন্য তিনি গণমাধ্যম কর্মীদের সহায়তা কামনা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

পঞ্চগড়ে হাম-রুবেলা ক্যাম্পেইনে টিকা দেয়া হবে এক লাখ ৩৬ হাজার শিশুকে

আপডেট টাইম : ১০:২৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬