ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি চড়া দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক বাগআঁচড়ায় ইয়াবাসহ একজন আ/টক পটুয়াখালী ভার্সিটিতে, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্ত স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জের ডাবর এলাকায় রক্তের প্রয়োজনে দিন-রাত মানুষের পাশে ছুটে চলা উজ্জ্বল হোসেন সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত

কুড়িগ্রামে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি আজ থেকে শুরু

কুড়িগ্রামে ইপিআই কর্মসূচির আওতায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সোমবার থেকে শুরু হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এই কর্মসূচির উদ্বোধন করেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় জেলার ১ হাজার ৮১৫টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ২ লাখ ৭১ হাজার ৬৯৯ শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে। আগামী ১০ মে পর্যন্ত এই কার্যক্রম চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নুর নেওয়াজ আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন চিকিৎসক রাফি আবির।

সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বাসস’কে জানান, হাম ও রুবেলা রোধকল্পে এই টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে স্বাস্থ্য বিভাগ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং অভিভাবকদের সচেতনতা বাড়াতে হবে।

স্বাস্থ্য বিভাগ জানায়, টিকাদান কমসূচি সফল করতে জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভায় ৩ হাজার ৬২০ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতায় নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে এবং শিশুদের হাম-রুবেলার ঝুঁকি হ্রাস পাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

কুড়িগ্রামে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি আজ থেকে শুরু

আপডেট টাইম : ০১:৪১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬