ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

চট্টগ্রামে হজ ফ্লাইটের উদ্বোধন, ৩৭১ যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা

চট্টগ্রাম, ১৯ এপ্রিল ২০২৬:

পবিত্র হজ উপলক্ষে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০২৬ সালের প্রথম হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে ৩৭১ জন হজযাত্রী নিয়ে ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর। এছাড়া বিভিন্ন সংস্থার কর্মকর্তা, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রতিনিধিসহ হাব ও আটাবের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। সভাপতিত্ব করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক আল মামুন ফারুক।

প্রধান অতিথি তার বক্তব্যে চলতি হজ মৌসুমে যাত্রীদের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বিমানবন্দরের টার্মিনাল সম্প্রসারণে সরকারের ইতিবাচক পরিকল্পনার কথা জানান।

বিশেষ অতিথি গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর জানান, হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দরে উচ্চপর্যায়ের হজ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। যাত্রীদের প্রবেশ থেকে শুরু করে বিমানে আরোহন পর্যন্ত প্রতিটি ধাপে এই কমিটি সরাসরি তদারকি করবে। এছাড়া হজ ক্যাম্প না থাকায় অস্থায়ীভাবে বিমানবন্দরের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে যাত্রীদের জন্য বসার স্থান, সুপেয় পানি, ফ্যান ও চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়েছে। স্বেচ্ছাসেবকরাও সার্বক্ষণিক দিকনির্দেশনা দিচ্ছেন।

অনুষ্ঠানে হজযাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয় এবং প্রধান অতিথি যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত BG-135 ফ্লাইটে ঢাকা থেকে ৪১ জন, চট্টগ্রাম থেকে ৩৭১ জন হজযাত্রী এবং ২ জন নন-হজযাত্রীসহ মোট ৪১৪ জন যাত্রী ছিলেন।

এ বছর চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মোট ১৬টি হজ ফ্লাইট পরিচালিত হবে, যার মাধ্যমে প্রায় ৬ হাজার যাত্রী সৌদি আরবে যাবেন। আগামী ২০ মে শেষ হজ ফ্লাইট পরিচালিত হবে এবং ফিরতি ফ্লাইট শুরু হবে ৩১ মে ২০২৬ থেকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

চট্টগ্রামে হজ ফ্লাইটের উদ্বোধন, ৩৭১ যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা

আপডেট টাইম : ০৩:৪৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬